রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলের সখিপুরে প্রেমিকের বিয়ের খবর শুনে আত্মহত্যা।

টাঙ্গাইলের সখিপুরে প্রেমিকের বিয়ের খবর শুনে আত্মহত্যা।

মামুন শিকদার মাহিন, সখিপুর টাঙ্গাইল প্রতিনিধি : 

টাঙ্গাইলের সখিপুরে প্রেমিকের বিয়ের খবর শুনে গলায় উড়না পেঁচিয়ে শিউলী আক্তার (১৮) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে ।  

আজ (২৯জুলাই) বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত শিউলী ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে এবং বোয়ালী ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্রী। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রেমিকের বিয়ের খবর শুনে শিউলী ২/৩দিন ধরেই কান্নাকাটি করছিল। আজ বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে শিউলী কলেজের এসাইনমেন্ট জমা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী তার পরিবারের লোকজনকে জানায় শিউলীকে জঙ্গলের ভেতর দেখে আসলাম।  

খবর পেয়ে শিউলীকে খোঁজতে গিয়ে গাছের ডালে ওড়না গলায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

সখিপুর থানার উপপরিদর্শক এসআই নাজিম উদ্দিন বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com