মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :
বৃহস্পতিবার সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার ইসবপুর থেকে এক নারী মাদক ব্যবসায়ী সালমা বেগম (৪৫) কে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে এস আই প্রদীপ কুমার বর্মন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের আতাউর রহমানের স্ত্রী মাদক ব্যবসায়ী সালম বেগম ১৪ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্যোশে বহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ইসবপুর গ্রামের রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করেন।
Leave a Reply