আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়।আজ ২৯ জুলাই বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে ত্রিশাল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রিশাল বাজারের বড় মসজিদ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কারানির্যাতিত সাবেক ছাত্র নেতা ইমরান মাহমুদ,সেলিম তরফদার,জাকির হোসেন জাকারিয়া,কারানির্যাতিত স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান ফকির শুভ্র, সাবেক ছাত্র নেতা জহিরুল ইসলাম সাজ্জাদ,মুস্তাফিজুর রহমান লিটনপ্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক নেতা শহিদুল্লাহ্ শহিদ,মোঃ মিরাজ, মোহাম্মদ সুজন,মোঃ সোহান,মোঃ মাসুদ প্রমুখ। সভায় বক্তাগন জননন্দিত জননেতা শফিউল বারী বাবু’র আত্মার মাগফিরাত কামনা করে তাহার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
Leave a Reply