শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইসলামপুরে শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ইসলামপুরে শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


এম শাহীন আল আমীন : জামালপুর  প্রতিনিধি।। 


জামালপুরের ইসলামপুরে সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এসএম হারিছুল বারি (আলিফ) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকালে ইসলামপুর প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আলিফের চাচাতো ভাই লোকমান,আবু রায়হান রাজু, সাজেদুল ও তার সহপাঠি জুয়েল, বিজয়,আরিফসহ আরও অনেকেই বক্তব্য রাখেন। বক্ত্যরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবি জানান।
জানা গেছে, একই গ্রামের মৃত শুটকু বেপারীর ছেলে বেলায়েত হোসেন গংদের দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল আব্দুল মোমেনদের সাথে। এরই জের ধরে গত শনিবার দুপুরে আব্দুল মোমেনের ছেলে আলিফ তার নানার বাড়ি জারুলতলা থেকে নিজ বাড়িতে আসার পথে বেলায়েত হোসেনের ভাড়াটিয়া কুখ্যাত সন্ত্রাসী মিজান বাহিনীর সদস্যরা ফিল্মী স্টাইলে এলাপাথারিভাবে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় আলিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা খুবই আশংকাজনক। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com