নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের নোয়াগাও গ্রাম থেকে গাঁজা গাছসহ জয়রাম রায় নামে একজন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর থানার এস আই মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একদল পুলিশ জয়রামের বসতবাড়িতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে। সে পৌরসভার নোয়াগাও গ্রামের মৃত কৃষ্ণ মোহন রায়ের ছেলে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদককদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামি জয়রাম কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ভ্রাম্যমাণ আদালতের বিষয় টি নিশ্চিত করেন।
Leave a Reply