আব্দুল্লাহ আল মামুন,সিংগাইর(মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে অসহায়,দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই)দুপুর ১২ টার দিকে সিংগাইর থানা পুলিশের উদ্যোগে জেলা পরিষদের সহযোগীতায় থানা চত্বরে কঠোর লকডাউনে কর্মহীন দরিদ্র রিক্সা চালক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্য ছিল চাউল,ডাউল,আলু,তেল,লবন ও সাবান। এসময় উপস্থিত ছিলেন-সিনিয়র সহকারি পুলিশ সুপার(সিংগাইর সার্কেল)মোহা.রেজাউল হক,ওসি সফিকুল ইসলাম মোল্যা,পুলিশ পরিদর্শক(তদন্ত)আবুল কালাম ও জেলা পরিষদের সদস্য এডভোকেট মো.কোহিনুর ইসলাম সানি প্রমূখ।
Leave a Reply