শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তৃতীয় শ্রেণিতে পড়ুয়া, শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত এনজিও ম্যানেজার আটক!

তৃতীয় শ্রেণিতে পড়ুয়া, শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত এনজিও ম্যানেজার আটক!


শমিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ


আজ (২৯ জুলাই) রোজ বৃহস্পতিবার   রাজবাড়ীর জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি বাজার আশার  ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে, মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে, মা আশা (এনজিও)  বাগদুলী শাখায় চাকরি করেন। ওই শাখার ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে  সহকর্মীর মেয়েকে ধর্ষণচেষ্টা চালিয়েছে।
অভিযোগের পেক্ষিতে পাংশা মডেল থানা পুলিশ বেসরকারি সংস্থা (এনজিও) আশার বাগদুলী ব্রাঞ্চ ম্যানেজার আতিয়ার রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে। গত বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার স্ত্রী আশা এনজিওর একই ব্রাঞ্চে চাকরি করে। গত ২৫ জুলাই আমি ও আমার স্ত্রী ব্যাংকের কাজে বাইরে গিয়েছিলাম। আমার শিশুকন্যা বাসায় ছিল। আমরা বাড়িতে না থাকায় আশা এনজিওর ম্যানেজার আতিয়ার রহমান আমার শিশু কন্যাকে তার অফিসে ডেকে নিয়ে তার সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করে। এবং আমার মেয়েকে ভয়-ভীতি দেখায়। কাউকে কিছু না বলার জন্য। পরে আমরা স্বামী-স্ত্রী বাসায় আসলে আমার শিশু কন্যা আমাদের কাছে সব কিছু বলে দেয়। বিষয়টি আশা এনজিওর সোনাপুর অঞ্চলের আর এম ম্যানেজার বাবুল হোসেন ও রাজবাড়ী ডিস্ট্রিক্ট ম্যানেজার সমসেরকে জানাই। তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেও ব্যবস্থা নেননি। পরে আমি বাধ্য হয়ে সঠিক বিচার পাওয়ার আশায় পাংশা থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ পাঠানোর। পরে ওই ছাত্রীর জবানবন্দি নিয়ে আসামিকে আটক করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। মাসুদ রহমান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com