সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সীতাকুণ্ডে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

সীতাকুণ্ডে খোলা বাজারে চাল বিক্রয় কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও


মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ডঃ

চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসদর এলাকায় (ওএমএস) এর খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এসময় প্রত্যাকটি কেন্দ্রে লম্বা লাইনে নারী-পুরুষের ভিড়। গুড়ি বৃষ্টির মধ্যেও ছিল দীর্ঘ লাইন। তবে, স্বাস্থ্যবিধি মানতে অসচেতন ক্রয় করতে আসা বেশিরভাগ মানুষজন।
গতকাল (২৯ জুলাই) বৃহস্পতিবার সকালে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর আওতাধীন চারটি কেন্দ্রে ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে চাল, আটা বিক্রয় শুরু হয়।
সুত্রে জানা যায়, অন্যান্য উপজেলার নেয় সীতাকুণ্ডেও খাদ্য অধিদপ্তর কতৃক প্রতি কেজি চালের মূল্য ৩০ টাকা এবং প্রতি কেজি আটার মূল্য ১৮ টাকা মুল্য নির্ধারণ করা হয়েছে। সীতাকুণ্ড পৌরসভায় ৪জন ডিলারের তত্তাবধানে প্রত্যেকদিন প্রতিটি কেন্দ্রে ১.৫ মেট্রিক টন চাল এবং ১ মেট্রিক টন আটা বিক্রয় করা হবে বলে জানান ইউএনও। 
বৃহস্পতিবার দুপুরবেলা প্রত্যাকটি ডিলারের কেন্দ্রগুলোতে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। এসময় চাল ও আটা ক্রয়ে সাধারণ ক্রেতা-ভোক্তাদের কোন ধরনের অভিযোগ রয়েছে কিনা সেগুলি যাচাই করেন তিনি। পরিদর্শনকালে কেন্দ্রে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব সামছুন্নাহার স্বর্ণা,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক নাছির উদ্দিন অনিক প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন বলেন, খাদ্য অধিদপ্তরের আওতায় পৌরসদরে (ওএমএস) এর ন্যায্য মুল্যে চাল ও আটা বিক্রয় শুরু হয়েছে। এসময় চাল ক্রয় করতে আসা ভোক্তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ তাদের কাছ থেকে বেশি মুল্য এবং ওজন ঠিকমত দিচ্ছে কিনা যাচাই করি। এছাড়া ভোক্তাদের কোন অভিযোগ আছে কিনা তদারকি করেছি। তবে, ভোক্তারা কোনধরনের অভিযোগ করেননি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com