সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে নিষিদ্ধ রিং জালে শিকার করা হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।

মাধবপুরে নিষিদ্ধ রিং জালে শিকার করা হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।


নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: 

 হবিগঞ্জের মাধবপুরে ভয়ঙ্কর চায়না রিং জালের ফাঁদে দেশীয় প্রজাতির মাছ। সহজে বেশি বেশি মাছ ধরা পড়ায় নদ-নদী জুড়ে জেলেরা ব্যবহার করছে  এই চায়না রিং জাল।রিংজালের ফাঁদ পেতে নির্বিচারে ছোট-বড় ডিমওয়ালা মাছ শিকার করা হচ্ছে। উজাড় করা হচ্ছে মৎস্য সম্পদ।স্থানীয় রা বলছে অবাধে ডিমওয়ালা দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ রিং জাল দিয়ে ধরা হচ্ছে।ভয়ংকর এই রিং জালের ব্যবহার বন্ধ করা না হলে স্থানীয় প্রজাতির মাছ বিলুপ্তি হয়ে যাবে। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার খাষ্টি নদী সহ বুল্লা, ধনকুড়া,মাহমুদপুর এলাকার বিভিন্ন নদ-নদী তে ফাঁদ পেতে নির্বিচারে ছোট-বড় নানান জাতের ডিমওয়ালা মাছ শিকার করা হচ্ছে। খাষ্টি নদী তে মাছ শিকার করতে আসা সাত্তার মিয়া বলেন   রিং জাল দিয়ে বেশি মাছ পাওয়া যায় তাই এই জাল দিয়ে  মাছ শিকার করা ঠিক না , জেনেও বেশি মাছ পাওয়ার আশায় এ কাজ করে থাকি। এই বিষয়ে জানতে চাইলে  মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক বলেন রিং জালসহ অবৈধ সকল জালের বিরুদ্ধে আমরা সবসময় বাজার গুলো তে অভিযান পরিচালনা করছি।যদি কেউ রিং জাল ব্যবহার করে মৎস্য ধ্বংস করে থাকে খুব দ্রুত আইনের আয়ত্তাধীন আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com