রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীনগরে প্রায় ৩লাখ টাকার চুরি যাওয়া মালামাল উদ্ধার। আসামী গ্রেপ্তার!!

রাণীনগরে প্রায় ৩লাখ টাকার চুরি যাওয়া মালামাল উদ্ধার। আসামী গ্রেপ্তার!!


মিশকাতুর রহমান রিপন রাণীনগর (নওগাঁ):

নওগাঁর রাণীনগরে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার সংক্রান্ত বিষয়ে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল ১১টায় রাণীনগর থানা চত্বরে এক সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত গ্রামীন মিডিয়ার শো-রুম থেকে গত ১২জুলাই রাতে সংঘবদ্ধ এই চক্রটি শো-রুমের পিছন দিকের টিন সেড কেটে প্রবেশ করে টিভি, ফ্যান, গাসের চুলাসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায়। যার অনুমান মূল্য প্রায় ৩লাখ টাকা। এব্যাপারে রাণীনগর থানায় ২৬ জুলাই গ্রামীন মিডিয়ার সত্বাধিকারী হারুনূর রশিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 
নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর দিক নির্দেশনায় রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মূল হোতা পশ্চিম বালুভরা গ্রামের নেফার উদ্দিনের ছেলে রনি আহমেদ (২৭) কে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের মোসলিম উদ্দিনের ছেলে তুষার খান (৩২) মৃত বাছের আলীর ছেলে হাফিজুর রহমান (৫০) এবং বড়গাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে সানোয়ার হোসেন (২৩) কে পর্যায়ক্রমে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামীরা নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন। তাদের হেফাজতে থাকা চুরি যাওয়া মালামালের মধ্যে ৯টি এলইডি টিভি, ১টি ট্যাব ফোন, ১টি গ্যাসের চুলা উদ্ধার করা হয়। বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ, ওসি তদন্ত তারিকুল ইসলাম, ডিএসবির পরিদর্শক নন্দিতা সরকার, মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মমিন, এএসআই সোহেল মান্নানসহ থানার অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন।       

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com