সোহেল রানা-তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌরসভার কালিগঞ্জ হাট থেকে হাবিব নগর পর্যন্ত নতুন রাস্তা কার্পেটিং শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও তানোর পৌর আওয়ামীলীগের সভাপতি ইমরুল হক এ রাস্তা কার্পেটিংয়ের শুভ উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী,তানোর পৌরসভার কার্য সহকারী মাহাবুর রহমান,সমাজসেবক আঃরাজ্জাক,রইস উদ্দিন প্রমুখ। তানোর পৌরসভার কালিগঞ্জ হাট থেকে হাবিব নগর পর্যন্ত ৫০০ মিটার রাস্তা নির্মান করা হচ্ছে।এ রাস্তাটি নিয়ে পৌরসভা সৃষ্টি পর থেকে এলাকাবাসী অভিযোগ ছিলো।এ নির্মান হলে কয়েকগ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবে।
এ বিষয়ে তানোর পৌরসভার মেয়র ইমরুল হক বলেন ২৫ বছর ধরে পিছিয়ে পড়া তানোর পৌরসভার প্রতিটি ক্ষেত্রে যেমন রাস্তা, কালভার্ট,ড্রেন নির্মান করে উন্নয়নের যাত্রা শুরু করেছি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
Leave a Reply