মোঃমিজানুর রহমান //পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে)করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জবেদা বেগম(৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।বুধবার গভীর রাতে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়াডে চিকিৎসাধিন অবস্থায় ঐ বৃদ্ধার মৃত্যু হয়।মৃত্যু ব্যাক্তির বাড়ি নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের নান্দুহার গ্রামের মজিবুর রহমানের স্ত্রী জবেদা বেগম।
গত ২৭ জুলাই শেষ বিকেলে জবেদা বেগমে শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর ও পাতলাপায়খানা নিয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।অতঃপর তার শারীরিক অবস্থা দেখে ২৮ তারিখে হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে এন্টিজেন টেস্টে করা হলে। তার করোনা পজিটিভ আসে।এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ তারিখ মঙ্গলবার রাত ১২টার দিকে শ্বাস কষ্ট নিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া জানান, জবেদা বেগম শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও জ্বর নিয়ে মঙ্গলবার (২৭ জুলাই)শেষ বিকেলে হাসপাতালে ভর্তি হন। পরদিন বুধবার পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে,এরপর ২৮তারিখ গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য ২৪ জুলাই থেকে ২৮ জুলাই মোট ৬ দিনে হাসপাতাল ২৪৯ জনের এন্টিজেন টেষ্ট করা হয়। এর মধ্যে ৮৭ জনের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়।শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। আক্রান্তদের সকলেই নিজ নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।
এদিকে নেছারাবাদ উপজেলায় করোনার প্রাদুর্ভাব দিন দিন হুহু করে বেড়েই চলেছে,উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের যৌথ বিরামহীন কর্মযজ্ঞ চলছে প্রতিদিনই। কিন্তু জনসাধারণের মধ্যে নেই কোন সাস্থ্য বিধি মানার প্রবণতা, লকডাউন উপেক্ষা করে প্রশাসনের সাথে নয়ছয় বুঝিয়ে হাট বাজারে উপচে পড়া ভিড়।শারীরিক দূরত্ব মানা তো দূরের কথা, মাক্স বিহীন চলাচলের সংখ্যাও চোখে পড়ার মতো। চলমান লকডাউনের বিধিনিষেধকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে দোকান পাট খুলছে অবিরত, প্রশাসনের লোক আসলে বন্ধ হয়ে যায় দোকান, আবার চলে গেলেই পুরোদমে খুলে যায়। এ যেন চোর-পুলিশ খেলা।
Leave a Reply