আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্ত রোগিদের পাশে দাঁড়িয়েছেন। আজ (২৯-জুলাই) বৃহস্পতিবার দুপুর-১ টায় সালমান ওমর রুবেল উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. মুনীর আহমেদের নিকট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য স্ট্যান্ডার্ড সাইজের দশটি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, ট্রলি, অক্সিজেন ফ্লো-মিটার, হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক তুলে দেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. মনিরুজ্জামান স্বাধীন, স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সৈয়দ সাদ ইবনে ওয়াসেক ডাঃ সুমাইয়া মাহমুদা (ইএমও) প্রমুখ। বর্তমান করোনা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এমনি একটি মুহূর্তে ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেলের পক্ষ থেকে করোনা রোগিদের জন্য এই সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগএমনটি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. মুনীর আহমেদ।
Leave a Reply