শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে ক‌রোনায় মৃত‌্যু ২০, আক্রান্ত ৬৫৬ জন

ব‌রিশা‌লে ক‌রোনায় মৃত‌্যু ২০, আক্রান্ত ৬৫৬ জন

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল বিভাগের ৬ জেলায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১১ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে।
এদিকে বরিশাল বিভাগে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৬৫৬ জন।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৫৩ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ২৬৫ জন, পটুয়াখালীতে ১৭৮ জন, ভোলায় ১১৩, পিরোজপুরে ২৪, বরগুনায় ২৮ এবং ঝালকাঠিতে ৪৮ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৪ জন।
এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ বেড বিশিষ্ট করোনা ইউনিটে বৃহস্পতিবার ৩০১ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১৩৩ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বমোট ১০৫৫ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com