মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
মাদারগঞ্জের যোগাযোগের অন্যতম রাস্তাটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
মাদারগঞ্জ- সরিষাবাড়ি ভায়া ঢাকা মহাসড়কটি দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কার না করায় জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তাদিয়ে চলাচল করছে যানবাহনসহ এ এলাকার মানুষ।রাস্তাটি নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এলাকার সকল জনসাধারণের উপজেলার সাথে যোগাযোগের ক্ষেত্রে অন্যতম রাস্তা এটি। এছাড়াও প্রতিনিয়ত এ রাস্তা দিয়ে শতশত রিকাশা, ভ্যান, ইাজবাইক, ভডভডি, নসিমন, করিমন, সিএনজি, গরুরগাড়ি ও কোম্পানীর পিক-আপ ভ্যানসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল করে। সকল পণ্য ভারী ট্রাকযোগে এ রাস্তা দিয়ে পরিবহন করতে হয়। রাস্তার প্রায় জায়গায় পিচ, পাথর ও খোয়া কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় বড় বড় খানাখন্দক সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল করে জীবনের ঝুঁকি নিয়ে। সামান্য বৃষ্টিপাত হলেই বৃষ্টির পানি জমে এসব মরণ ফাঁদে পরিণত হয় রাস্তাটি। উপজেলার সাথে যোগাযোগের অন্যতম রাস্তা হওয়ায় অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি।
এব্যাপারে ইজিবাইক চালক লিয়াকত আলী বলেন ৫ থেকে ৬ মাস ধরে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় চলাচল করছি ঝুকিনিয়ে কহন জানি গারি নিয়ে নিচে উল্টে যাই। এব্যপারে স্থানীয় কাউন্সিলর হাসানুজ্জামান সাগর বলেন ভাঙ্গা রাস্তাটুকু মাটি দিয়ে ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে জানতে চাইলে এলজিইডি কর্মকর্তা এস এম শহিদুল্লাহ বলেন বালিজুড়ী বাজার থেকে তারতাপাড়া মোড় পযন্ত রাস্তাটি সডক বিভাগের।
Leave a Reply