রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরে গ্রাম্য দলাদলির জেরে হামলা,কুঁপিয়ে শরীর থেকে পা বিছিন্ন করল প্রতিপক্ষ

মাদারীপুরে গ্রাম্য দলাদলির জেরে হামলা,কুঁপিয়ে শরীর থেকে পা বিছিন্ন করল প্রতিপক্ষ

রকিবুজ্জামানমাদারীপুর জেলা প্রতিনিধিঃ


মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জেরে মোঃ মিরাজ খাঁন(৪২) নামের এক ব্যক্তির কুঁপিয়ে শরীর থেকে পা বিছিন্ন করে ফেলেছে প্রতিপক্ষ। হামলায় তার ছেলে নাজমুল খাঁন (২২) ও গুরুতর হয়েছেন । আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত আনুমানিক পৌনে ২ টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় এলাকাবাসী আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিরাজ খাঁনের শরীর হতে বিছিন্ন পা উদ্ধার করে।এ ঘটনায় থানায় মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। 
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, কালকিনি উপজেলার পূর্বএনায়েত নগর এলাকার কালাই সরদারের চর গ্রামের কবির খাঁনের পরিবারের সাথে একই এলাকার আপাং কাজী, রহমান হাওলাদার,কামাল কাজী,জামাল কাজী,সুমন তালুকদারের দীর্ঘদিনের শত্রুতা চলে আসছে। আহত মিরাজ খাঁন গ্রাম্য দলাদলী ও শত্রুতা থেকে রক্ষা পেতে দীর্ঘ চার মাস যাবত স্ত্রী ও ছেলে নাজমুলকে নিয়ে মৌলভীকান্দি বাওন ভিটা নামক স্থানে বসবাস করতেন।আজ রাত আনুমানিক পৌনে ২ টার দিকে প্রতিপক্ষের ৩০/৪০ জন সঙ্গবদ্ধ হয়ে তাদের ঘরের সামনে রাস্তার উপর বোমা বিস্ফোরণ করে আতস্ক ছড়িয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে কুপিয়ে মিরাজ খাঁনের বাম পা শরীর থেকে বিছিন্ন করে এবং ছেলে নাজমুলকে কুঁপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা প্রেরন করেন। পরে মিরাজ খাঁনের লোকজন ভোরে ক্ষিপ্ত হয়ে সমিতির হাট এলাকার কাসেম তালুকদারের ছেলে তাইজুল তালুকদারকে কুপিয়ে আহত করে। স্থানীয় এলাকাবাসি তাকে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করেন।কাসেম তালুকদার বলেন,আমরা এঘটনার সাথে জরিত না। আজ ফযরের নামাজ মসজিদে আদায় করে ছেলে নিয়ে ঘরে আসা মাত্র ওরা দা দিয়ে কুপিয়েছে। এসময় ঘরে ডুকে দুইটি স্বর্নের চেইন,তিন লাখ নগদ টাকা ও চারটি গরু নিয়ে যায়।
খবর পেয়ে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মিরাজ খাঁনের বিছিন্ন পা উদ্ধার করেন।এঘটনায় মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন,রাঁতেই আমরা ঘটনা স্থান থেকে মিরাজের পা উদ্ধার করি এবং এ ঘটনার সাথে জড়িতদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com