রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলায় করোনা রোগীদের বাড়িতে ইউপি চেয়ারম্যানের খাদ্যসামগ্রি

ভোলায় করোনা রোগীদের বাড়িতে ইউপি চেয়ারম্যানের খাদ্যসামগ্রি


গাজী তাহের লিটন, জেলা প্রতিনিধি: 


উপকূলীয় জেলা ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে করোনা ভাইরাসে আক্রান্ত ৯টি পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী প্রদান করেছেন ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খাঁন। 
স্বাস্থ্যবিধি মেনে তার (মেহেদী মাসুদ মুকু খাঁন) পক্ষ থেকে ইউপি সদস্য আজম বুধ ও বৃহস্পতিবার এসব খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৩০ কেজি। সাথে পেঁয়াজ, আলু,ডাল, লবন, চিরা, তেল ও চিনি। করোনা আক্রান্ত এসব ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রেখে চেয়ারম্যান নিজের অর্থায়নে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। 
চরখলিফা ইউনিয়নের বাসিন্দা তানভীর বলেন, ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খান বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি আক্রান্ত হয়েও করোনায় আক্রান্ত ৯ টি পরিবারকে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী প্রদান করেছেন। এটা খুবই ভালো কাজ। এলাকার লোকজন মেহেদী মাসুদ মুকু খানের দ্রুত রোগমুক্তি কামনা করেন।
এ ব্যাপারে চরখলিফা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খাঁন বলেন, ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল মহোদয়ের নির্দেশক্রমে করোনা ভাইরাসের শুরু থেকে এলাকার জনগণের পাশে থেকে কাজ করে আসছি। গত ২৫ জুলাই জ্বর অনুভব হয়ং ২৭ জুলাই নমুনা দিলে আমার করোনা পজেটিভ আসে। বর্তমানে আমি (মেহেদী মাসুদ মুকু খাঁন) হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছি। আমার ইউনিয়নে ৯ জন করোনা রোগী রয়েছে, এমন খবর পেয়ে ১৪ দিনের খাদ্যসামগ্রী ব্যক্তিগত অর্থায়ানে তাদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। তারা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খান সকলের কাছে দোয়া চেয়ে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com