সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়িয়ায় নারীকে কুপিয়ে হত্যা

ফুলবাড়িয়ায় নারীকে কুপিয়ে হত্যা


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নার্গিস বেগম (৪০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।বুধবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন। নিহত নার্গিস বেগম উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে।উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট সংলগ্ন নিজ বাসায় এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে নার্গিস এই বাসায় একাকী  বসবাস করছিলেন।স্বামী পরিত্যক্তা এ মহিলার সাথে মাঝে মাধ্যে তার মা এসে থাকেন।ওসি মোল্লা জাকির হোসেন জানান, গত রাতে নারগিস বেগম নামে এক নারীর মরদেহ রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনা কে বা কারা ঘটিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।তিনি আরো জানান,মামলা প্রক্রিয়াধীন।জিজ্ঞাসাবাদের জন্যে ২ জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com