মামুন শিকদার মাহিন, ঘাটাইল(টাঙ্গাইল):
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবু’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও এতীমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
গতকাল (২৮ জুলাই) বুধবার ঘাটাইল পৌরসভার দক্ষিণপাড়া নামক এলাকায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল।
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউছার তালুকদারের সভাপতিত্বে।
আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোহাম্মদ সারোয়ার জাহান, সদস্য সচিব শাহিনুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক সেলিম রেজা, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক সাদিক মাহমুদ টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহব্বায়ক নাজমুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকিরুল ইসলাম ফিরোজ প্রমুখসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির অন্যান্য অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গত বছরের ২৮ জুলাই ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু।
Leave a Reply