সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ছয় কোটি টাকা ব্যায়ে পদুয়ার বাজারে ইউলুপ, হচ্ছে তিনটি আন্ডারপাস

কুমিল্লায় ছয় কোটি টাকা ব্যায়ে পদুয়ার বাজারে ইউলুপ, হচ্ছে তিনটি আন্ডারপাস


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


মহাসড়কের ১০৬ কিলোমিটার কুমিল্লার অংশের পদুয়ার বাজার এলাকার কুমিল্লা থেকে ঢাকা-চট্টগ্রাম ও চাঁদপুর নোয়াখালী সড়কের সংযোগ স্থলে নির্মান একটি ইউলুপ ও একটি আন্ডারপাস। তাছাড়া এ সড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গেইট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বেলতলী গেইট সংলগ্ন স্থানে নির্মাণ করা হবে দুইটি আন্ডারপাস। পাঁচশ ৬৮ কোটি ৯৩ লক্ষ টাকা ব্যায়ে হবে এ প্রকল্পের কাজ। এতে কমবে এ সড়কের চলাচলকারীদের দূর্ভোগ ও দূঘটনা।
গতকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির অনুমোদন করেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভার সভাপতি প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা এ অনুমোদন করেন।
তিনটি আন্ডারপাস ও নির্মাণ করবে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। সওজ বলছে, এই আন্ডারপাস ও ইউলুপ নির্মাণ হলে যানজট কমিয়ে যানবাহনের গতি বাড়ার পাশাপাশি দুর্ঘটনা কমে যাবে।
সড়ক ও জনপদ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বি জানান, এখন মহাসড়ক থেকে আঞ্চলিক মহাসড়কের যানবাহন আলাদা হয়ে যাবে। এ মহাসড়কে কুমিল্লা –চাঁদপুর সড়কের যানবাহন গুলো মহাসড়কের গাড়ী থামিয়ে চলাচল করত। ফলে জাতীয় মহাসড়কের যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। তাছাড়া প্রতিনিয়ত দূ্ঘটনা ঘটতো। এছাড়া সদর দক্ষিন উপজেলার উপজেলা পরিষদের সেবা প্রার্থীরা মহাসড়ক ক্রস করে যেত, আন্ডার পাস হলে এ সমস্যা থাকবে না। বেলতলী বিশ্ববিদ্যালয় গেইটেও হবে আন্ডারপাস। মাননীয় প্রধানমন্ত্রী মহাসড়কে আরো গতিশীল করতে পাঁচশ ৬৮ কোটি ৯৩ লক্ষ টাকা ব্যায়ে এ প্রকল্পের অনুমোদন দেন। আগামী মাচ মাসে হয়তো বরাদ্ধ আসবে এর আগে ভূমি অধিগ্রহন, টেন্ডারসহ প্রাথমিক কাজ আমরা শুরু করব।
একনেক কার্যপত্রে বলা হয়েছে, অধিকাংশ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এসব সমস্যা সমাধানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবনায় এই প্রকল্পটি একনেক সভায় উপস্থাপন করা হয়। পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুযায়ী প্রকল্পটির বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৬৯ কোটি টাকা। অনুমোদনের পর চলতি বছর থেকে ২০২৪ সালের জুনে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সওজ জানায়, ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) রাজধানী ঢাকাকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে সংযোগকারী যোগাযোগের অন্যতম করিডর হিসেবে বিবেচিত। এই করিডরের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগের পরিকল্পনা রয়েছে। যেহেতু সড়কটি আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক মহাসড়কের মেরুদণ্ড, এটির বর্তমান এবং ভবিষ্যতের ট্রাফিক চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত ক্ষমতা এবং গতিশীলতা থাকা অপরিহার্য। ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক (এন-১) এবং কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক (আর-১৪০) দুটি পদুয়ার বাজারে এসে মিলিত হয়ে চার রাস্তার মোড় তৈরি করেছে। এই মোড়ে ঢাকা-চাঁদপুর, চট্টগ্রাম-কুমিল্লা, কুমিল্লা-চাঁদপুর এবং চাঁদপুর-চট্টগ্রামগামী অনেক যানবাহনকে কম-বেশি ৫০০ মিটারের মধ্যে ইউটার্ন করতে হয়। ফলে এ জায়গায় অধিকাংশ সময় তীব্র যানজট সৃষ্টি হয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে। প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে- অ্যাপ্রোচ সড়কসহ ২ হাজার ১৪২ মিটার ইউলুপ নির্মাণ, ৩টি আন্ডারপাস নির্মাণ, ১ দশমিক ৫৩ হেক্টর ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদান এবং ১টি গ্রেডার, ১টি ডবল কেবিন পিকআপ, ১টি মোটরসাইকেল ও ১টি ট্রাক ক্রয়। এছাড়া প্রকল্পের আওতায় ল্যান্ডস্কেপ, ইউটিলিটি শিফটিং এবং বৃক্ষরোপণসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com