শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ক্যান্সারে আক্রান্ত হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু

ক্যান্সারে আক্রান্ত হয়ে কুবি শিক্ষার্থীর মৃত্যু


আসাদুজ্জামান রাব্বি, কুবি প্রতিনিধিঃ


ফুসফুস ক্যান্সারে আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানিন মেহেদী মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০:৩০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তানিন মেহেদী দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ২০১৬ সালে তানিন মেহেদীর হাঁটুতে টিউমার ধরা পরে। কিন্তু ওই সময় অপারেশন করা হলেও ২০১৮ সালে সেই টিউমার আবার দেখা দেয়। তখনই সর্বপ্রথম তার ক্যান্সার ধরা পরে।
তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের নানা প্রান্ত থেকে অর্থ সংগ্রহ করে তাকে চিকিৎসার জন্য ভারতে নেয়। ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে সার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওথেরাপিসহ প্রায় তিন মাস চিকিৎসা নিয়ে মেহেদী সুস্থ হয়ে দেশে ফিরে আসেন।
কিন্তু ক্যান্সার যে তার পিছু ছাড়েনি। এবার আক্রমন করে সরাসরি ফুসফুসে। আগেরবারের মতো এবারও   শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে তার চিকিৎসার ব্যবস্থা করে। চিকিৎসার জন্য ভারতেও পাঠানো হয়। কিছুটা সুস্থ হয়ে তানিন ফিরে আসে পরীক্ষাও দেয়। 
তবে হঠাৎ করে পুনরায় তার অসুস্থতা বৃদ্ধি পেলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ আসর জানাজা শেষে তার গ্রামের বাড়ি চাঁদপুরে তাকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com