সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাধবপুরে বাবাকে নির্যাতন,ছেলের ১ বছরের কারাদণ্ড প্রদান

মাধবপুরে বাবাকে নির্যাতন,ছেলের ১ বছরের কারাদণ্ড প্রদান


নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে বাবাকে নির্যাতনের অভিযোগে সুমন্ত সরকার (৩৪)  নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত (২৮জুলাই) বুধবার রাত ৮ঘটিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এই দণ্ড দেন।উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে  এলাকায় এই ঘটনাটি ঘটে।জানা যায়, সুমন্ত সরকার  প্রায়ই নেশা করে বাবা চাচা চাচাতো ভাইকে শারীরিকভাবে নির্যাতন করতো। বিভিন্ন সময় তাকে শাসন করার জন্য স্থানীয় ব্যাক্তিবর্গ পদক্ষেপ নেন। কিন্তু শুধরাননি সুমন্ত সরকার। বাধ্য হয়ে তার বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে বিচারের আশ্বাস দেন।এদিকে নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করার পর আরো বেশি  উত্তেজিত হয়ে বাবা ও চাচাতো ভাই সহ অন্যান্য দের চাকু নিয়ে ভয় দেখায় ,পরে আবারও বাবার খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশসহ ঘটনাস্থলে যান। সেখানে পুলিশ তাকে আটক করে।পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সুমন্ত সরকার কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন  বিষয়টি নিশ্চিত করেছেন।কথা হয় মাধবপুর থানা তদন্ত ওসি আমিনুল ইসলাম জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে আসামিকে এক বছর কারাদণ্ড প্রদান করেন, আজ বৃহস্পতিবার আসামীকে জেলহাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com