সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লকডাউনে ছেলের বিয়ের আয়োজন, অর্থদন্ড দিলেন ইউপি সদস্য

লকডাউনে ছেলের বিয়ের আয়োজন, অর্থদন্ড দিলেন ইউপি সদস্য


 নোয়াখালী প্রতিনিধি:


 নোয়াখালীর সদরে কঠোর লকডাউনকে তোয়াক্কা না করে ছেলের বিয়ের আয়োজন করায় এক নারী ইউপি সদস্যকে (মেম্বার) অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালাদরাপ গ্রামের রৌশন মেম্বারের বাড়িতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালাদরাপ ইউনিয়নের ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য রৌশন আক্তার। তার ছেলে তারেক হোসেন রাব্বির (২৩) ঢাকায় চাকরি করেন। এ কঠোর লকডাউন উপেক্ষা করে নিজের পাশের বাড়িতে ছেলের বিয়ের আয়োজন করেন মা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বরের বাড়িতে অভিযান চালিয়ে বরের মা নারী ইউপি সদস্য রৌশন আক্তারকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেন এবং মুচলেকা নেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা সুলতানা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন অনুযায়ী অর্থদন্ড করা হয়েছে। লকডাউন চলাকালে সবাইকে অবশ্যই সরকারি বিধিনিষেধ মানতে হবে। কেউ বিধিনিষেধ অম্যান্য করলেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com