সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মসিক মেয়র ও আমিনুল হক শামীমের ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্রি অ্যাম্বুলেন্স দান

মসিক মেয়র ও আমিনুল হক শামীমের ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্রি অ্যাম্বুলেন্স দান


 আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় ব্যাক্তিগত উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এবং এফবিসিসিআই-সহসভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি) ।বুধবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ ফজলুল কবীরের হাতে মসিক মেয়র ও চেম্বার সভাপতি অক্সিজেন সিলিন্ডারসমূহ তুলে দেন।এছাড়াও মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ চেম্বার সভাপতি মোঃ আমিনুল হক শামীম ব্যাক্তিগতভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগকে করোনা রোগী ও করোনায় মৃত রোগীকে পরিবহনে ১টি ফ্রি অ্যাম্বুলেন্স এবং করোনা রোগীর সহযোগিতায় ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। এ সময় মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন,করোনা মোকাবেলায় সারা বিশ্বের বুকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী হিসেবে নজির স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন,সামর্থ্যবান মানুষেরা যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তাঁর এ আহবানে সাড়া দিয়ে বহু মানুষ খাদ্য, চিকিৎসা ইত্যাদি নানা এ দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যা এই দুর্যোগ উত্তরোণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা ইতোপূর্বেও আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও থাকবো।মেয়র তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী যে একজন দূরদর্শী নেতা তা তিনি বার বার প্রমাণ করেছেন।অনুষ্ঠানে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আমিনুল হক শামীম তাঁর বক্তব্যে করোনা মোকাবেলায় সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমরা আপনাদের সাথে আছি। ভবিষ্যতেও ময়মনসিংহ মডিকেল কলেজের যেকোন সহযোগিতায় আমরা সাথে থাকবো।এ অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, বিএমএ সভাপতি ডাঃ মতিউর রফমান ভূইয়া, ময়মনসিংহ স্বাচিপ সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ জেল মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের পরিচালক সোমনাথ সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com