শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে ৯ রোহিঙ্গা আটক

ভূরুঙ্গামারীতে ৯ রোহিঙ্গা আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  একই পরিবারের ৭ জন সহ ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর কাছুর মোড় থেকে তাদেরকে আটক করে সহকারি কমিশন (ভূমি) জাহাঙ্গীর আলম নেতৃত্বে পরিচালিত  ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সাবিকা খাতুন (৫০) আছমিরা (১৮) নাদিম (১৫), রিয়াজ (১০) তাছমিরা (৭), রুমাজান(৫), ইসমাইল (৩)। অপর দুইজন হলেন টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা  ক্যাম্প-২ এর ইসমাইল হোসেন (১৮)।সহকারী কমিশন (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, লকডাউন কার্যক্রম বাস্তবায়নকালে দেখা যায় একটি অটোরিকশায় কিছু লোক গাদাগাদি করে যাচ্ছে। রিকশাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসাবাদে তারা জানায়  সলিম নামের এক ব্যক্তির মধ্যস্থতায়  ভারত যাওয়ার উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। পরে তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন রোহিঙ্গা আটকের সত্যতা নিশ্চিত করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com