সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উখিয়ায় পানিতে ডুবে নিহত আলী আকবরের স্ত্রী কে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা দিলেন ইউএনও।

উখিয়ায় পানিতে ডুবে নিহত আলী আকবরের স্ত্রী কে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা দিলেন ইউএনও।


এফ.করিম,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলায় ৩ দিন ধরে একটানা প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের তীব্র স্রোতে উপজেলার  রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুতুপালংয়ের ধইল্ল্যা ঘোনার মৃত হাবিবুর রহমানের ছেলে নিহত আলী আকবরের স্ত্রী কে প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার তুলে দিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ। 

এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য ইন্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন। তিনি ও নিহত আলী আকবরের স্ত্রী কে নিজ তহবিল থেকে ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

২৮ জুলাই (বুধবার) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ ৯নং ওয়ার্ডের ইউ পি সদস্য কে সাথে নিয়ে নিহত আলী আকবরের বাড়িতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর  এ আর্থিক সহায়তা নিহতের স্ত্রী কে তুলে দিয়ে  শোকাহত পরিবার কে শান্তনা দেন।

উল্লেখ্য যে, গতকাল ২৭ জুলাই(মঙ্গলবার)  নিহত আলী আকবর (২৫) কুতুপালং ক্যাম্প থেকে চাকরি শেষে ফেরার পথে মাছকারিয়া ডেবায় ঢলের পানিতে ভেসে যায়। ভেসে যাওয়ার পরদিন আজ ২৮ জুলাই(বুধবার) সকালে তার মৃতদেহ অনেক খুঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে অনেক দুরে পাওয়া যায়।

আলী আকবরের অকাল এ মর্মান্তিক   মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com