রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কোভিড-১৯ ও স্বাস্থ্যসেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ শে জুলাই) সকালে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি,রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সরকার, আবাসিক মেডিকেল অফিসার মোক্তারুল ইসলাম সেলিম, মেডিকেল অফিসার ডা: আরিফ হাসান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আওয়াল প্রমুখ।
Leave a Reply