শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরের বয়স বেশী হওয়ায় যুবতীর আত্মহত্যা

বরের বয়স বেশী হওয়ায় যুবতীর আত্মহত্যা


 নোয়াখালী, প্রতিনিধি:

 নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে এক গৃহবধূ বাবার বাড়িতে বিষ পানে আত্মহত্যা করেছে।  
নিহত লিমা আক্তার (২৮)  উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের মদিনা নগর গ্রামের জাফর উদ্দিনের মেয়ে।
বুধবার (২৮ জুলাই) দুপুরে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  

স্থানীয় সূত্রে জানা যায়, লিমা আক্তারের সাথে  ঢাকা থেকে নিঝুম দ্বীপে আসা মো.ননু মিয়া (৭১) নামে এক বৃদ্ধের সাথে বিয়ে দেন তার মা মিনারা বেগম।   এ বিয়েতে লিমার কোন মত ছিলনা। কিন্তু তার মা মিনারা বেগম জোরপূর্বক তাকে ওই বৃদ্ধের সাথে বিয়ে দেয়।  এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় লিমার সাথে ঝগড়া বেধে যায় তার মায়ের। এরপর রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে বিষ পানে আত্মহত্যা করে।  খবর পেয়ে নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে এনে রাখে।  তারপর দুপুরের দিকে ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে নিহতের মা মিনারা বেগম দাবি করেন, তার মেয়ে শারীরিক ভাবে অসুস্থ থাকায় বিষপানে আত্মহত্যা করেছে।  

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরজিৎ বড়ুয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  এ ঘটনায় নিহতের মা একটি অপমৃত্যু মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com