শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু

সখীপুরে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু


বাদল হোসাইন ,সখীপুরঃ

 যে কোন ব্যক্তি ওএমএসের চাল ও আটা কিনতে পারবেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সখীপুর পৌরসভার  ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে খোলা বাজারে (ওএমএসের) চাল-আটা বিক্রি শুরু হয়েছে।
 ২৫শে জুলাই রবিবার থেকে এ চাল-আটা বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে বিক্রি করবে। ১জন ব্যক্তি ৫ কেজি আটা ও ৫ কেজি চাল ২৪০ টাকায় নিতে পারবেন। শুধু মাত্র শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল-আটা বিক্রয় করা হবে। আগামী ৭ আগষ্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ডিলার ছালাম সিকদার।
উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, সখীপুর পৌরসভার গার্ল্স স্কুল সংলগ্ন উত্তরা মোড়,মুজিব কলেজ রোড,জেলখানা মোড়,হাসপাতালের দক্ষিণ পাশে পিছের মাথায় খাদ্য অধিদপ্তর থেকে নির্ধারিত চারজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু করা হয়েছে।  সখীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আশরাফুল আলম ফাহিম জানান, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় করোনায় নিম্নআয়ের জনসাধারনের খাদ্য প্রাপ্তি সহজলভ্য করার জন্য খাদ্য অধিদপ্তরের চাল বিক্রি শুরু করা হয়েছে।  প্রতিদিন চারজন ডিলার প্রতিজন দেড় টন করে চাল ও আটা ১ টন বিক্রি করতে পারবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল,৫কেজি আটা কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম ঠিক করা হয়েছে ৩০ টাকা।আটার মুল্য ঠিক করা হয়েছে ১৮ টাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com