আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনর্চাজ জেলা গোয়ন্দো শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৭ জুলাই/২০২১ খ্রিঃ। ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পন্ডিতপাড়া থেকে একই তারিখ রাত ১৯.৩০ ঘটিকার সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। জুয়েল (২৭) পিতা মৃত এরশাদ আলী, মাতা-সমলা খাতুন, সাং মাইজবাড়ী, (খাগডহর), থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহ এবং একই তারিখ ঈশ্বরগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানাধীন মরাখলা থেকে রাত ২১.০৫ ঘটিকার সময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ২। মোঃ সাকিব হাসান (২৬) পিতা মোঃ সুলতান মিয়া, মাতা-মোছাঃ উজুফা আক্তার,সাং গলকুন্ডা, থানা ঈশ্বরগঞ্জ, জেলা ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply