শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলবাড়িয়ায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন করিম সরকার

ফুলবাড়িয়ায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন করিম সরকার


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর সদরে মেইন রোডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে প্রায় দুই হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাস্টারদা সূর্যসেন হলের সাবেক সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা মোঃ আব্দুল করিম সরকার।ঈদ শুভেচ্ছা বিনিময় ও জনসচেতনতার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কালে আব্দুল করিম সরকার বক্তব্যে বলেন, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যে কর্মসূচি দিবে তা বাস্তবায়ন করতে হবে।বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে সরকার।গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার বিকল্প নেই।গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে বেগম খালেদা জিয়ার বিকল্প নেই।তিনি আরো বলেন,দেশে নিরব দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। শেখ হাসিনা বলেছিলো দশ টাকা কেজি চাউল খাওয়াবে, ঘরে-ঘরে চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে সে গুলো আজ কোথায় গেলো।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এবি ছিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমেদ মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বিএ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মাখন, পৌর যুবদলের সভাপতি আনোয়ার সাহাদাত আনার, (দক্ষিণ) জেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, সাবেক ছাত্র নেতা মুন্জুরুল হক খান, শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, পৌর ছাত্রদলে আহবায়ক হাসমত আলী মন্ডল, সদস্য সচিব মোফাখখারুল ইসলাম মারুফ খান, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান, সদস্য সচিব রায়হান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com