আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
করোনা রোগিদের সাহযোগিতায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন ময়মনসিংহ-১ আসনের (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদ সদস্য জুয়েল আরেং। আজ বুধবার (২৮-জুলাই) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্ট্যান্ডার্ড সাইজের তিনটি অক্সিজেন সিলিন্ডার ও ফিতা কেটে রোগিদের আধুনিক সেবা সম্বলিত এম্বুলেন্সের উদ্বোধন করেন তিনি।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো.মুনির আহমেদ, পৌর কাউন্সিলরসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply