আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ত্রিশাল উপজেলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ নিশ্চিতকল্পে বুধবার (২৮ জুলাই) ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়ে।এ সময় ঢাকা-ময়মনসিংহ মহা-সড়ক, ত্রিশাল বাসস্ট্যান্ড,গফাকুড়ি মোড়, চকরামপুর বাজার,বালিপাড়া বাজার,ধলা বাজারে অভিযান পরিচালনা করা হয়।মোবাইল কোর্টে ১০টি মামলায় ১৮,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে বাংলাদেশ সেনাবাহিনী, ত্রিশাল থানা পুলিশ ও আনসার সহায়তা প্রদান করেন।ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম জানান,জনস্বাস্থ্য রক্ষায় ও বিধিনিষেধ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply