রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ৭৪ লাখ টাকা রাজস্ব আয়

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ৭৪ লাখ টাকা রাজস্ব আয়


এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ


করোনার প্রাদুর্ভাবের মধ্যেও জরুরী সেবা প্রদান করে ২০২০-২০২১ অর্থ বছরে ৭৪ লাখ ৪১ হাজার ৩০ টাকা রাজস্ব আয় করেছে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ।জেলা আধুনিক হাসপাতাল সূত্র জানায়, এখানে বহি:বিভাগ, জরুরী বিভাগ, প্যাথলজি বিভাগসহ কেবিন ভাড়া, অপারেশন চার্জ, অ্যাম্বুলেন্স ভাড়া, ইসিজি, এক্সরে, আল্ট্রাসনোগ্রাফী ফি ও অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব আয় করা হয় ৭৪ লাখ ৪১ হাজার ৩০ টাকা।  বর্তমানে চলা মহামারী করোনার ঝুঁকি মাথায় নিয়েও একশ শয্যার জনবল দিয়ে দেড়’শ শয্যার জেলা আধুনিক হাসপাতালে পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড সহ অর্থো-সার্জারী বিভাগে বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে।  গত ২০২০-২০২১ অর্থ বছরে (জুলাই’ ২০২০ হতে  জুন’ ২০২১)  জেলা আধুনিক হাসপাতালে  করোনার ঝুঁকি মাথায় নিয়ে চিকিৎসকসহ অন্যান্য স্টাফরা ভর্তি হওয়া রোগীসহ বহিঃ ও জরুরী বিভাগে ২ লাখ ২২ হাজার ৪৭১ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেছেন। এসব চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে একই সময়ে সরকারের রাজস্ব আয় হয়েছে ৭৪ লাখ ৪১ হাজার ৩০ টাকা।  জেলা হাসপাতাল সূত্র আরও জানায়, জেলার প্রায় ১২ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা প্রদানে বিশেষ ভূমিকা পালন করছে  জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল। অত্যাধুনিক সুযোগ সুবিধার জন্য জেলার পাঁচ উপজেলা ছাড়াও পাশের অন্যান্য উপজেলার রোগীরাও জয়পুরহাট জেলা হাসপাতালে আসেন চিকিৎসা নিতে।  বর্তমান সরকারের ভিশন সকলের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় জেলা আধুনিক হাসপাতালে ৫ বেডের আইসিইউ ইউনিট ও ১০ বেডের ডায়ালোসিস ইউনিট স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে।  ইতোমধ্যে ডায়ালোসিসের জন্য  ৫টি বেড প্রস্তুত করা হয়েছে।  এটি চালু হলে ডায়ালোসিস করার জন্য কিডনী রোগীদের আর বাইরে যেতে হবেনা। অল্প দিনের মধ্যে এটি  চালু করা সম্ভব হবে বলে জানান, জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক। এ ছাড়াও এখানে  পর্যাপ্ত অবকাঠামো সুবিধা থাকায় শূন্য পদে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মেডিক্যাল অফিসার নিয়োগ দেওয়া হলে আরও উন্নত চিকিৎসা সেবা  প্রদান করা সম্ভব হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com