মোঃ শাহাব উদ্দিন রিফাত আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার ফজলুর রহমান (৭৫) বুধবার ভোরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া…. রাজেউন। তিনি দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
বুধবার বিকালে উপজেলা নির্বাহী রুমানা আক্তার বীর মুক্তিযোদ্ধার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকষ দল এবং পুলিশ সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
বাদ আছর কুড়িপাইকা গ্রামের কেন্দ্রীয় মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ, বাহার মালদার, নজরুল ইসলাম, দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিকে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত হাবিলদার ফজলুর রহমানের মৃত্যুতে কসবা-আখাউড়ার সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক শোক জানিয়েছেন।
Leave a Reply