রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীর দুধকুমার নদে ভাসছে অজ্ঞাত ব্যক্তির লাশ

ভূরুঙ্গামারীর দুধকুমার নদে ভাসছে অজ্ঞাত ব্যক্তির লাশ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদে ভাসছে এক অজ্ঞাত ব্যক্তির লাশ। বুধবার বিকেল ৪ টার দিকে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের সামাদের ঘাট এলাকায় স্থানীয়রা লাশটিকে দুধকুমার নদে ভেসে থাকতে দেখতে পান। পরে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করে।
এলাকাবাসীর ধারনা নদে ভেসে থাকা লাশটি ভারতীয় নাগরিকের অথবা ভারতীয় গরু পাচারকারী চক্রের কোনো সদস্যের। লাশটির পড়নে হাফ প্যান্ট রয়েছে। 
সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম নদীতে লাশ ভেসে আসার সত্যতা নিশ্চিত করেছেন। তবে চেহারা বিকৃত হওয়া লাশটির পরিচয় নিশ্চিত করতে পারেননি।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, পানিতে ডুবে থাকা একটি লাশ পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের এবং তার মৃত্যু কয়েক দিন আগে হয়েছে। 
কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ভারতীয় নাগরিকের লাশ ভেসে আসার দাবী জানিয়েছে। তাদেরকে লাশের ছবি পাঠানো হয়েছে, আমারা উত্তরের অপেক্ষায় রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com