জাহেদুল রাসেল, নালিতাবাড়ি:
শেরপুরের নালিতাবাড়ীতে পাওনা টাকা আদায়ের জেরে এক কৃষককে তাঁর প্রতিবেশীরা গাছের সঙ্গে বেঁধে মারধর করেছেন বলে অভিযােগ উঠেছে।
২৬ জুলাই (সােমবার) এ ঘটনায় লিখিত অভিযােগ দেওয়া হয়েছে থানায়। উপজেলার মরিচপুরান গ্রামে ২৫ জুলাই (রবিবার) এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম আবুল হােসেন (৬৬)।
কৃষক ও তার পরিবারের লােকজন জানান, কৃষক আবুল হােসেনের পুত্রবধূ শামীমার কাছে তিন হাজার টাকা পেতেন প্রতিবেশী আবদুল হালিমের এক আত্মীয়। পাওনা টাকা পেতে তাঁরা শামীমার স্বামী ওমর ফারুককে চাপ দেন। গত রােববার দুপুরে ওমর ফারুকের বাবা আবুল হােসেন খেতে ধানের চারা রােপণ করছিলেন। এ সময় হালিম ও তাঁর ছেলে রাকিব মিয়া তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে আহত অবস্থায় তাঁরা আবুল হােসেনকে টেনেহিঁচড়ে তাঁদের বাড়ি নিয়ে গিয়ে মেহগনিগাছের সঙ্গে বেঁধে আধঘণ্টা লাঠি দিয়ে মারধর করেন। পরে কয়েকজন প্রতিবেশী এসে আবুল হােসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানাে হয়েছে। পরে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply