সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৈরী আবহাওয়ায় অশান্ত বঙ্গোপসাগর,চরম হতাশায় জেলে মহাজনরা

বৈরী আবহাওয়ায় অশান্ত বঙ্গোপসাগর,চরম হতাশায় জেলে মহাজনরা

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ

বৈরী আবহাওয়ায় অশান্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তাল ঢেউয়ের আঘাতে জাল ফেলতে পারছে না জেলেরা। এ অবস্থায় চরমভাবে হতাশ হয়ে পড়েছেন বাগেরহাটের শরণখোলার জেলে-মহাজনরা। দীর্ঘ দুই মাসের (৬৫দিন) অবরোধ শেষে অনেক আশা নিয়ে রুপোলি ইলিশ ধরতে সাগরপানে ছুঁটে যায় জেলেরা। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। উল্টো লাখ লাখ টাকা লোকসান মাথায় নিয়ে ফিরতে হবে এই সামুদ্রিক মৎস্যজীবীদের।  অবরোধ উঠে যাওয়ার পর গত ২৩জুলাই মধ্যরাতে বৈরী আবহাওয়ার মধ্যে কিছু ট্রলার ঘাট থেকে সাগরের উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু উত্তাল ঢেউয়ে ওই সমস্ত ট্রলার সাগর পর্যন্ত পৌঁছাতে পারেনি। এর দুইদিন পরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় আরো কিছু ট্রলার গিয়েও পড়ে বিপাকে। এমন পরিস্থিতিতে কিছু ট্রলার চার দিন এবং কিছু কিছু ট্রলার দুইদিন ধরে উপকূলের বিভিন্ন এলাকায় ফিরে এসেছে। বর্তমানে শরণখোলার তিন শতাধিক ফিশিং ট্রলার উপকূলীয় বরগুনা জেলার মহিপুর, সখিনা এবং পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী, মেহেরআলী ও ডিমের চর এলাকার বিভিন্ন খালে নিরাপদে অবস্থান করছে। মৎস্যজীবী সংগঠন এবং মৎ্যস্য ব্যবসায়ীরা এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া, মঙ্গলবার (২৭জুলাই) বেশকিছু ফিশিং ট্রলার শরণখোলার রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে অবস্থান করতে দেখা গেছে। শরণখোলা উপজেলা মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন ফরাজী জানান, ইলিশ মৌসুমের শুরুতেই গত কয়েক বছর ধরে একের পর এক প্রাকৃতিক দুর্যোগে পড়ে জেলে-মহাজনরা নিঃস্ব হয়ে গেছে। তার ওপর ভরা মৌসুমেই ৬৫ দিনের অবরোধ এবং বর্তমানে করোনা ভাইরাসের কারণে আরো মার খাচ্ছে সামুদ্রিক মৎস্যখাত। এভাবে চলতে থাকলে লোকসানে পড়ে তাদের পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না বলে হতাশা প্রকাশ করেন ওই মৎস্যজীবী নেতা।বাগেরহাট জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, অবরোধ শেষে সাগরে গিয়ে কোনো জেলে জাল ফেলতে পারেনি। সাগরে প্রচন্ড ঢেউ। এতে জাল ফেললে নিশ্চিত দুর্ঘটনা ঘটবে। তাই আমাদের উপজেলার তিন শতাধিক ট্রলার উপকূলীয় বিভিন্ন এলাকা ও সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন আরো জানান, এক ট্রিপে (৮ থেকে ১০দিন) এককটি ট্রলার সাগরে পাঠাতে সব মিলিয়ে পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ হয়। এরই মধ্যে প্রায় চারদিন পার হয়ে গেছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সাগরে জাল ফেলতে পারেনি জেলেরা। প্রথম ট্রিপে সবার সম্পূর্ণ চালানই লোকসান হবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com