আব্দুল্লাহ আল মামুন, সিংগাইর(মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে করোনায় আক্রান্ত হয়ে অহেদ খান(৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার(২৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেওলী গ্রামের তার নিজ বাড়িতে মৃত্যু হয়। অহেদ খান ঐ এলাকার মৃত.পর্বত খানের ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়,অহেদ খানের দেহে করোনা উপসর্গ দেখা দিলে ২৬ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা সংগ্রহ করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠায় । পরীক্ষা শেষে ২৭ জুলাই তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। তারপর থেকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়।
Leave a Reply