সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবম শ্রেণির ছাত্রী ধর্ষণ: গৃহ শিক্ষকসহ শ্রীঘরে ৩

নবম শ্রেণির ছাত্রী ধর্ষণ: গৃহ শিক্ষকসহ শ্রীঘরে ৩


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর চাটখিলের পরকোট ইউনিয়নে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের ঘটনায় গৃহশিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

বুধবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামী করে চাটখিল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন, গৃহ শিক্ষক ফারাবী আহম্মেদ ফয়েজ, তার বাবা রুহুল আমিন ও ভাই দিপু।

পুলিশ মামলার বরাত দিয়ে জানায়, পঞ্চম শ্রেণিতে পড়া অবস্থায় ওই ছাত্রীকে পড়াতেন ফয়েজ। সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় ওইছাত্রীকে নানা সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসে ফয়েজ। গত দুই বছর যাবত বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে গৃহ শিক্ষক ফয়েজ। সবশেষ গত ৭ জুলাই ওই ছাত্রীকে কৌশলে নিজের ফুফুদের রান্না ঘরে নিয়ে জোরপূর্বক পুনরায় ধর্ষণ করে। এ সময় ছাত্রীর গোংরানির শব্দ পেয়ে বাড়ির লোকজন এগিয়ে এসে ফয়েজ আটক করে। পরে স্থানীয়ভাবে গ্রাম্য শালিসে তাকে বিয়ে করার শর্তে ফয়েজকে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। কিন্তু পরবর্তীতে বিয়ে না করে উল্টো হুমকি দিতে থাকে ফয়েজের পরিবারের লোকজন। বাধ্য হয়ে মঙ্গলবার রাতে প্রথমে থানায় মোখিক অভিযোগ এবং বুধবার সকালে লিখিত মামলা দেন ছাত্রীর বাবা। 
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার মৌখিক অভিযোগ পাওয়ার সাথে সাথে তিনজনকে আটক করা হয়। বুধবার এ ঘটনায় লিখিত মামলা দিলে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com