সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে হার্ট অ্যাটাকে গৃহবধূর মৃত্যু,স্বামী আটক

নোয়াখালীতে হার্ট অ্যাটাকে গৃহবধূর মৃত্যু,স্বামী আটক


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালী সেনবাগে পুলিশ রাহেলা আক্তার কুসুম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।  
নিহত গৃহবধূর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহিদীপুর গ্রামের নুরুল হক মিস্ত্রী বাড়ির  নুর মোহাম্মদের মেয়ে।

বুধবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধুর স্বামীকে আটক করেছে পুলিশ।

আটককৃত সাহাব উদ্দিন (৪০) উপজেলার মইজদীপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের রশিদ হাওলদার বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। 

পুলিশ  ও স্থানীয়রা জানায়, বিগত ১৩ বছর আগে তাদের বিয়ে হলেও তাদের সংসারে কোন সন্তান হয়নি। সাহাব উদ্দিন পেশায় একজন চা পাতা বিক্রেতা। মঙ্গলবার (২৭ জুলাই) রাতের খবার খেয়ে স্বামী- স্ত্রী ঘুমিয় পড়ে।  রাত সাড়ে ১২ টার দিকে স্বামী সাহাব উদ্দিন চিৎকার দিয়ে জানায় তার স্ত্রী  হার্ট অ্যাটাক করেছে। এরপর বাড়ির লোকজন রাতেই একজন পল্লী চিকিৎসক নিয়ে এলে তিনি তাকে মৃত ঘোষণা করে। তারপর  নিহতের মা বিষয়টি সেনবাগ থানা পুলিশকে অবহিত করে। পুলিশ বুধবার সকালে  ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য স্বামী সাহাব উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

সেনবাগ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আবদুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে রাখা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com