রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৃদ্ধাকে মারধর করায় আদিতমারীতে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেফতার

বৃদ্ধাকে মারধর করায় আদিতমারীতে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী গ্রেফতার


শেখ রনদ সিমান্ত,লালমনিরহাটঃ


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বৃদ্ধা আলেমা বেওয়াকে (৯৫) ত্রাণের স্লিপ চাওয়ার অপরাধে গলা ধাক্কা দিয়ে আহত করার মামলায় পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলী (৪৯) ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে (৪৫ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২৮ জুলাই) সকালে নিজ বাড়ী পলাশী ইউনিয়নের নামুড়ী বাজার এলাকা থেকে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
পুলিশ ও এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি মদনপুর গ্রামের মৃত ছপির উদ্দিনের স্ত্রী আলেমা বেওয়া (৯৫) ত্রাণের স্লিপ চাওয়ায় পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীর নির্দেশে তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও মেয়ে সুহিন আক্তার (১৯) বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় আহত বৃদ্ধার ছেলে নুরুজ্জামান বাদী হয়ে পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীকে প্রধান করে চেয়ারম্যানের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।  
এদিকে থানা পুলিশ বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধার ছেলের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে চেয়ারম্যান ও তার স্ত্রীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com