রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় করোনায় করোনায় শনাক্ত ৮৪৬, মৃত্যু ৫

কুমিল্লায় করোনায় করোনায় শনাক্ত ৮৪৬, মৃত্যু ৫


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ


কুমিল্লায় গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৪৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ৩৮৭ জন।
বুধবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৪১ শতাংশ। বিদেশগামী ১৬০ জন যাত্রীর করোনা পরীক্ষায় ১৮জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য একলক্ষ ১৬ হাজার ২৮০ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ১৩ হাজার ৬০৮ জনের। এর মধ্যে ২৬হাজার ৩৬৪জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫হাজার ৪৩১জন। আর মারা গেছেন ৬৮৫ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দেবিদ্বার, বরুড়া, লালমাই, চৌদ্দগ্রাম ও দাউদকান্দি উপজেলার একজন করে বাসিন্দা ।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৯১ জন, আদর্শ সদরের ১৬ জন, সদর দক্ষিন ১৪ জন, বুড়িচং ৪১ জন, বি-পাড়া ৪২ জন, চান্দিনা ৩৫জন, চৌদ্দগ্রাম ৩৭জন, দেবিদ্বার ৬২জন, দাউদকান্দি ৬৩ জন, লাকসাম ১৩০জন, লালমাই আটজন, নাঙ্গলকোট ৫৫জন, বরুড়া ৭৫জন, মনোহরগঞ্জ ৪৩জন, মুরাদনগরের ৯৯জন, মেঘনা ১৫জন ও হোমনা ২০জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com