সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লকডাউনে ষষ্ঠ দিনেও থেমে নেই যাত্রী পারাপার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লকডাউনে ষষ্ঠ দিনেও থেমে নেই যাত্রী পারাপার

আরিফুর রহমান মিসুক,গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধিঃ

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিনেও থেমে নেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপার। বুধবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনের বাধা উপেক্ষা করে সকাল থেকেই স্বাস্থ্যবিধি না মেনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরি পণ্যসেবা গাড়ির সঙ্গে যাত্রীরা পারাপার হচ্ছে ফেরিতে। ঢাকা-খুলনা মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা বিভিন্ন যানবাহনে ও পায়ে হেঁটে  দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছাচ্ছেন। যাত্রীরা মানছেন না সামাজিক দূরত্ব। এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ জামাল হোসেন জানান, এ নৌরুটে জরুরী সেবার যানবাহন পারাপারের জন্য ছোট বড় ৮টি ফেরি চলাচল করছে। জরুরী সেবার গাড়ির চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে, এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যথাযথ কারণ ও প্রমান ছাড়া ফেরির টিকেট দেয়া হচ্ছে না।দৌলতদিয়া নৌরুটে বিআইডব্লিউটিএ’র সহকারি কারিগরি প্রকৌশলী পাপ্পু কুমার পরামানিক জানান , ৫ টি ঘাট সচল রয়েছে। বাকি দুটি ঘাটলে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। সবকটি ঘাট সচল রাখার আমরা বিআইডব্লিউটিএ’র লোকজন চেষ্টা করছি।দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মুন্নাফ হোসেন জানান জরুরি প্রয়োজনে  দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যে সকল যাত্রী পারাপার হচ্ছেন তাদের মাস্ক পরিধান নিশ্চিত করতে নৌ পুলিশ সদস্যগণ কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com