আরিফুর রহমান মিসুক, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০০ শতপিচ ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া কাঁচা বাজার টার্মিনাল সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে থেকে ৫০০শত পিচ ইয়াবা সহ শেখ রাসেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হল, বাহিরচর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া বাবুল শেখের ছেলে শেখ রাসেল (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে, গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী আসামীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার (২৮জুলাই) আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply