সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাসানচরে সাগরের কুলে যুবকের মরদেহ, শ্রীঘরে ৪ রোহিঙ্গা যুবক

ভাসানচরে সাগরের কুলে যুবকের মরদেহ, শ্রীঘরে ৪ রোহিঙ্গা যুবক

 নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর দ¦ীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মোহাম্মদ আবদুস শুক্কুর (২১) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আলী মিয়ার ছেলে। 

আটককৃতরা হলো, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের সফি উল্যাহর ছেলে ওমর হাকিম ফারুক (১৯), হাফেজ আহম্মদের ছেলে মো. সেলিম (২০) মৃত আবু তালেবের ছেলে মো. রফিক ওরফে আইয়ুব (২২) ও জামাল হোসেনের ছেলে মো. কামাল (২৫)। আটকৃকতরা সবাই ভাসানচর রোহিঙ্গা ক্যাস্পের বাসিন্দা।

বুধবার (২৮ জুলাই) দুপুরে এ ঘটনায় চার রোহিঙ্গা যুবককে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ভাসানচর থানা পুলিশ।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, মামলার বাদী নিহতের বাবা আলী মিয়া বাদী হয়ে  ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।  মামলার চার আসামিকে আটক করে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহতের বাবা আলী মিয়া অভিযোগ করেন, গত ২৬ জুলাই সকাল বেলা ৬জন ফারুক,সেলিম, আইযুবসহ ৮-১০ জন যুবক শুক্কুরকে  গাছ কাটতে নিয়ে যায়। পরে গত মঙ্গলবার  (২৭ জুলাই) দুপুরে ভাসানচরের উত্তর-পূর্ব এলাকার সাগরের কুলে রোহিঙ্গা দিল মোহাম্মদ শুক্কুরের মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com