সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কটিয়াদী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী (অমৃত) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কটিয়াদী উপজেলার সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী (অমৃত) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন


মো:মোফাসসেল সরকার,কটিয়াদী, কিশোরগঞ্জ:


কিশোরগঞ্জের কটিয়াদীতে সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা ,মুমুরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী অমৃত (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। 
বুধবার দুপুর ২টায় কটিয়াদী পৌরসভার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বীরমুক্তিযোদ্ধা আহাম্মদ আলী কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও মরহুমের রুহের মাগফেরাত কামনায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদত হোসেন।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা:মোস্তাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক গিয়াস উদ্দীন , বীরমুক্তিযোদ্ধা মো:ফারুক,সাংবাদিক মোফাসসেল সরকার সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন । এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য বীরমুক্তিযোদ্ধা আহাম্মদ আলী  বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাত ৩:২০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। 
মৃত্যু কালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে বীরমুক্তিযোদ্ধা আহাম্মদ  আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com