রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শার্শার পুটখালী সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবক গুরুতর

শার্শার পুটখালী সীমান্তে বিএসএফের নির্যাতনে যুবক গুরুতর

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে বিএসএফের নির্যাতনে এক যুবক জখম হয়েছেন। রোববার দুপুরে ইছামতি নদীর
পাড় থেকে বিজিবি তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত রাজু আহমেদ (২৪) লক্ষনপুর ইউনিয়নের গোড়পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ইছামতি নদীর পাড় থেকে রাজুকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। বিজিবির কাছে রাজু দাবি করেছেন, তিনি অবৈধ পথে পুটখালী সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিলো। বিএসএফ জোয়ানরা তাকে ধরে নির্যাতনের পর ফেলে রেখে যায়। অবৈধ প্রবেশের ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান সুবেদার জাকির হোসেন। শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইউসুফ আলী জানিয়েছেন, চিকিৎসাধীন রাজুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com