রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে সাংবাদিকদের মানববন্ধন

ঝালকাঠিতে সাংবাদিকদের মানববন্ধন


মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে ‘দৈনিক দখিনের সময়’ পত্রিকার সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের উপর রাতের আধারে হত্যার উদ্দেশ্যে হামলা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নলছিটি সাংবাদিক সমাজ। 
বুধবার (২৮ জুলাই) বেলা ১১ টায় স্থানীয় বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস চত্বরে উপজেলার  কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।মানববন্ধনে বক্তারা সাংবাদিক মিথুনের  ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। 
উল্লেখ্য, ১৮ জুলাই রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল আকন দলবল নিয়ে ওই সাংবাদিকের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা সাংবাদিক মিথুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 
এ ঘটনায় মিথুন বাদি হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনকে প্রধান আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৮ দিন অতিবাহিত হলেও কোন আসামিকে আটক করেনি পুলিশ। 
এবিষয়ে নলছিটি থানার ইনচার্জ অফিসার জানান দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের মাধ্যমে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com