সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“কক্সবাজারে টানা ভারী বর্ষণঃহ্নীলায় পাহাড় ধ্বসে একই পরিবারের পাঁচজন নিহত।”

“কক্সবাজারে টানা ভারী বর্ষণঃহ্নীলায় পাহাড় ধ্বসে একই পরিবারের পাঁচজন নিহত।”

এফ.করিম,নিজস্ব প্রতিবেদক।

কক্সবাজারের টেকনাফে উপজেলার হ্নীলায় পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ভিলেজারপাড়ায় এ মর্মান্তিক  দুর্ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, কক্সবাজারে একটানা ৩ দিন ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ের নিকটে ও উপরে যারা বসবাস করে প্রসাশন তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বল্লে ও হ্নীলা র ভিলেজার পাড়ার  সৈয়দ আলমের পাঁচ সন্তান নিরাপদ আশ্রয়ে না গিয়ে পাহাড়ের ঢালুুতে নির্মিত ঘরে রাতে ঘুমিয়ে পড়ে। ফলে তারা এ মারাত্মক দূর্ঘটনার শিকার হয়। পরে পাহাড়ের মাঠি চাপায় ভেঙ্গে যাওয়া ঘরের নিচ থেকে  প্রথমে ছৈয়দ আলমের ৩ ছেলে এবং পরে ২ মেয়েসহ মোট ৫ জনের মৃতদেহ  প্রতিবেশিরা উদ্ধার করে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় ধসের ঘটনায় ৪নং ওয়ার্ডের সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। রাতে বাড়ির পাশের পাহাড় ধসে ঘরের উপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

তিনি রাত ৩ টায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, টানা ভারী বর্ষণে হ্নীলা ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তলিয়ে গেছে লাখ লাখ টাকার লবণ। ভেঙ্গে গেছে শত শত ঘর-বাড়ি। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সহায়তা তরান্বিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com